
বড়লেখা প্রতিনিধি: লেবু গাছের এক বোটায় ৭টি লেবু! বিষয়টি অবাক লাগে বটে। যা সচরাচর আমাদের চোখে পড়ে না। লেবু গাছের বোটাপ্রতি একটি লেবু দেখতে আমরা অভ্যস্ত। কিন্তু এ অস্বাভাবিক ও বিস্ময়কর ব্যাপারটি ঘটেছে বড়লেখা উপজেলার শাহবাজপুরের ফতেহবাগ চা বাগানের বাংলোতে। এ অভাবনীয় দৃশ্যটি হৈ-চৈ ফেলে দিয়েছে এলাকায়। এ ব্যাপারে কথা হয় উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ জুবায়ের লিটন মাস্টারের সাথে। তিনি বলেন, ফতেহবাগ চা বাগানে ম্যানেজারের বাংলোর একটি লেবু গাছে এই বিস্ময়কর ব্যাপারটি ঘটেছে। উৎসুক মানুষ লেবু দেখতে বাংলোতে ভিড় জমাচ্ছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.