
স্টাফ রিপোর্টার॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মৌলভীবাজার জেলা আওয়ামী যুবলীগ এর আয়োজনে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে নিত্য প্রয়োজনীয় ২০০ জনকে খাদ্য সামগ্রী খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
২১ মার্চ সোমবার জেলা যুবলীগ'র আয়োজনে পৌর জনমিলন কেন্দ্রে খাদ্য সামগ্রী বিতরণ এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিসবাহুর রহমান।
এ সময়ে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বিকাশ ভৌমিক, সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, সহ-সভাপতি মহি উদ্দীন চৌধুরী ফহিম, সাংগঠনিক সম্পাদক সুমেশ দাশ যিশু, কয়ছর আহমদ ও হোসেন মোহাম্মদ ওয়াহিদ সৈকত, প্রচার সম্পাদক হাবিবুর রহমান রাজিব, অর্থ সম্পাদক সন্দীপ দাস, শিক্ষা প্রশিক্ষন ও পাঠাগার বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক তুষার আহমদ, সহ-সম্পাদক জায়েদ হোসেন, সদস্য কামরুল ইসলাম মুন্না, মো তানিম আহমদ , সহ জেলা, সদর উপজেলা, পৌর ও ওয়ার্ড নেতৃবৃন্দ।
সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল চাল, ডাল, পিয়াজ, ,আলু, লবন, ২০০জনকে ৯ কেজি ওজনের খাদ্য সামগ্রীর প্যাকেট দেয়া হয়।
উল্লেখ্য কেন্দ্র ঘোষিত ৫ দিনব্যাপী কর্মসূচীর শেষ দিন ছিল ২১ মার্চ। এর পূর্বে ১৭ মার্চ জেলা যুবলীগ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পন, হযরত সৈয়দ শাহমোস্তফা (র.) দরগা জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল, কালিবাড়ী মন্দিরে বিশেষ প্রার্থনা, ১৮মার্চ যুব সমাবেশ, ১৯মার্চ সদর হাসপাতালে রক্তদান কর্মসূচী, ২০মার্চ পৌরসভার মেয়র চত্তরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী করে মৌলভীবাজার জেলা যুবলীগ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.