বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা পৌরসভার ইয়াকুবনগর গ্রামের মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুল লতিফ ওরফে উস্তার আলী (৮০) বৃহস্পতিবার ৮ সেপ্টেম্বর রাত পৌনে দুইটায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না.............রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ জুম্মা ইয়াকুবনগর ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।
বড়লেখার প্রবীণ মুক্তিযোদ্ধার মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি, ইউএনও এসএম আবদুল্লাহ আল মামুন, মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজ উদ্দিন, ওসি শহিদুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) সমীর বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.