
স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় এর সার্বিক দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই অপু কুমার দাশ গুপ্ত সঙ্গীয় ফোর্সসহ কুলাউড়া থানার টিলাগাঁও ইউনিয়নের টিলাগাঁও বাজারের “মা মিষ্টি হাউস” দোকান ঘরে বিশেষ অভিযান পরিচলানা করে দোকানের মালিক বিল্পব ধর ওরফে জয় (২৫)কে ৫০ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়েছে।
বুধবার ২৩ মার্চ মাদক কারবারি বিল্পব ধর ওরফে জয় কুলাউড়া থানার টিলাগাঁও ইউনিয়নের খন্দকারেরগ্রাম এলাকার বিধান ধরের ছেলে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় বলেন কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.