স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইসলামনগর গ্রামের ৩ শিশু পাহাড় ধ্বসে মাটি চাপায় নিহত হয়েছে।
নিহতরা হল সলামনগর গ্রামের তছলিম মিয়ার পুত্র সুমন মিয়া (১৩), আব্দুল করিমের পুত্র কবির আহমদ (১০), আব্দুস ছালামের পুত্র নাহিদ আহমদ (১২)।
স্থানীয় বাসিন্দারা জানান ধারণা করা হচ্ছে ২৬ মার্চ শনিবার শনিবার দুপুর ১ টার দিকে তিন শিশু একসাথে ভাটেরা রাবার বাগানের ইসলামনগর এলাকায় মাছরাঙা পাখির বাসার গর্ত থেকে বাচ্চা ধরতে গেলে পাহাড় ধসের ঘটনা ঘটে। নিহত একজনের হাত দেখে সনাক্ত করে গ্রামবাসী মিলে মাটি সরিয়ে তিনজনকে উদ্ধার করে। পরে স্থানীয়রা তাদেরকে দ্রুত ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। মর্মান্তিক এই দূর্ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমেছে। বিষয়টি ভাটেরা ইউপি চেয়ারম্যান সৈয়দ একে এম নজরুল ইসলাম এই নিশ্চিত করেছেন।
ঘটনার সত্যত্য স্বীকার করেন কুলাউড়া থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, ঘটনার পর ৩ শিশুকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে ওখানে তাদের মৃত্যু হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.