
স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার পৌর শাখার উদ্যোগে জেলা মজলিস মিলনায়তনে
শাখা সভাপতি মাও ফারুক আহমদ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওঃ লুৎফুর রহমান কামালী ও সহ সাধারণ সম্পাদক হাজিম মোঃ নিজাম উদ্দীন এর যৌত পরিচালনায় অনুষ্ঠিত মহান স্বাধীনতা দিবস এর আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মুফতী মাও হাবিবুর রহমান কাসেমী।
বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন জেলা সহ সাধারণ সম্পাদক মাওঃ ইসলাম উদ্দীন, জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা মুফতী হিফজুর রহমান হেলাল রাজনগরী, জেলা সাংগঠনিক সম্পাদক মাওঃ রহমত আলী সদর উপজেলা শাখার নির্বাহী সভাপতি মাওলানা ইসমাইল আলী, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওঃ শেখ সাদী, জেলা প্রশিক্ষণ সম্পাদক মুফতী মাওঃ রুহুল আমীন, জেলা বায়তুল মাল সম্পাদক মাওঃ আতাউর রহমান, জেলা নির্বাহী সদস্য ও রাজনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল্লাহ আল মামুন, পৌর শাখার সহ সভাপতি মাও শামসুল ইসলাম ওলিপূরী, প্রশিক্ষণ সম্পাদক হুসাইন আহমদ আউয়াল বায়তুল মাল সম্পাদক আব্দুল ওয়াজিদ, প্রমুখ।
পরিশেষে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদের আত্তার মাগফিরাত এবং দেশ জাতি ও মুসলিম উম্মাহ হে'র শান্তি এবং কারাবন্দী উলামায়ে কেরাম এর মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.