
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর নাহিদ হোসেনের মা জেবুন্নেছা খানম (৯৫) আর নেই।
বুধবার ৩০ মার্চ বিকেল ৩টা ১০ মিনিটে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে শেষ মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন থেকে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, আগামীকাল বৃহস্পতিবার ৩১ মার্চ সকাল সাড়ে ১০টা মৌলভীবাজার জেলা জামে মসজিদে (কোর্ট মসজিদ) মরহুমের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। পরে সকাল সাড়ে ১১ টায় মৌলভীবাজার সদর উপজেলার জগৎসী গ্রামে নিজবাড়িতে দ্বিতীয় নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এদিকে জেবুন্নেছা খানমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পৌর মেয়র মোঃ ফজলুর রহমানসহ পৌরসভার কাউন্সিলর এবং কর্মকর্তা-কর্মচারীগণ।
জেবুন্নেছা খানম মৃত্যুকালে ছেলে-মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ছেলে পৌর কাউন্সিলর নাহিদ হোসেন এবং মেয়ে জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা জহুরা বিউটি মরহুমার রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.