
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর (শেরপুর) এলাকায় মোহাম্মদী ট্রাস্ট এর উদ্যেগে পবিত্র রমযান মাস উপলক্ষ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
৩১ মার্চ বৃহস্পতিবার দূপুরে আইনপুর গ্রামে হাজী আব্দুল হান্নান এর বাড়ীতে খাদ্যসামগ্রী বিতরণ সমাজসেবক ছাবু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
ট্রাষ্ট্রি আয়মন ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খলিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু মিয়া চৌধুরী, মৌলভীবাজার প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলী, দৈনিক ইত্তেফাক মৌলভীবাজার জেলা প্রতিনিধি নজরুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ, ইউপি সদস্য মোঃ রব্বানী, আওয়ামীলীগ নেতা হুমায়ূন কবির, সাংবাদিক মোফাদ আহমেদ ও হেলাল মিয়া।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, সোয়াবিন তেল, পিয়াজ, ছোলা ইত্যাদি। প্রায় ৭০০ শতাধিক দুস্থ অসহায় গরিব পরিবারের মধ্যে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.