
স্টাফ রিপোর্টার॥ হাওর অঞ্চলে টেকসই পানি সরবরাহ, স্যানিটেশন ও হাইজিন ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে কার্যক্রম নিয়ে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৩ এপ্রিল মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে হাওর অঞ্চলে টেকসই পানি সরবরাহ বিষয়ক অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসাার সাবরীনা রহমান এর সভাপতিত্বে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর উপ-সহকারি প্রকৌশলী স্বপন চাকমা পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন।
সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, আহসান হাবিব টিপু, সোসাইটি ফর ব্রাইট সোস্যাল সার্ভিসেসে (এসবিএসএস) টিম লীডার এ,এইচ,এস,এম,জাহাঙ্গীর আলম, জেলা সমন্বয়ক পরিতোষ দে প্রমুখ। সভায় সদর উপজেলার ইউপি চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.