
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার বড়কাপন নিবাসী, সুইডেন প্রবাসী বীর মুক্তিযোদ্ধা সুজাউল করিম সুজা সুইডেনের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।
৩ এপ্রিল বাংলাদেশ সময় সকালে সুইডেনের একটি হাসপাতালে মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সুজাউল করিম বহু বছর যাবত সপরিবারে সুইডেন বসবাস করতেন।
বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ কালিন সময় মৌলবীবাজার মহকুমা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
৭১এর মুক্তি সংগ্রামে মৌলভীবাজার জেলায় যাঁদের সাহসী ভূমিকায় মুক্তিযোদ্ধারা সুসংগঠিত হয়েছিলেন তাঁদের মধ্যে অন্যতম ছিলেন এ কে সুজাউল করিম। বীর এই মুক্তিযোদ্ধা, অত্যান্ত সৎ রাজনীতিবিদ ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.