কমলগঞ্জ প্রতিনিধি॥ শেষ মুহুর্তে মৌলভীবাজারের কমলগঞ্জে জমে উঠেছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানীর পশুর হাট। কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজার, আদমপুর বাজার, মুন্সীবাজার, শহীদনগর বাজার ও কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজার এর সকল হাট বাজার সহ বিভিন্ন স্থানে দেশীয় প্রজাতি গরু -ছাগলের হাট সরগরম হয়ে উঠেছে। সেই সাথে ক্রেতাদের উপস্থিতিও লক্ষণীয়। তবে এবছর তুলনা মূলক ভাবে গরু দাম বেশী। গরুর দাম বেশী হওয়ার কারনে মধ্যবিত্তরা হিমশিম খাচ্ছেন আর এ বাজার থেকে অপর বাজারে চুটছেন। অপর দিকে বাজারে আসা ব্যবসায়ীরা বলছেন, বাজারে ক্রেতারদের উপস্থিতি থাকলে ও বেচা কেনা ভালো হচ্ছেনা। তবে তারা আশা করছেন এখন শেষ সময়ে এসে পরেছে অবশ্যই বেচাকেনা ভালো হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.