
স্টাফ রিপোর্টার॥ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক ও গৃহহীনদের জন্য গৃহ নির্মাণের উদ্যোগ গহণ করেছিল বাংলাদেশ পুলিশ।
নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী নাগরিকদের জন্য মানসম্মত ওয়ানস্টপ পুলিশি সেবা নিশ্চিত করতে দেশের প্রতিটি থানায় এই সার্ভিস ডেস্কটি স্থাপন করা হয়েছে।
গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ উদ্যোগের অধীনে প্রথম পর্যায়ে চারশত জন গৃহহীন ও অসহায় নাগরিককে আধুনিক সুবিধা সম্পন্ন পরিবেশবান্ধব ও টেকসই বাড়ি নির্মাণ করে দিচ্ছে বাংলাদেশ পুলিশ। Institute of Appropriate Technology (IAT) BUET কর্তৃক অনুমোদিত প্রতিটি বাড়ী নির্দিষ্ট মাত্রার ভূমিকম্প সহনশীলতা ও অগ্নি প্রতিরোধী সক্ষমতা রয়েছে।
অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশের নেতৃত্ব দেওয়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ এপ্রিল ২০২২ সারাদেশে একযোগে বাংলাদেশ পুলিশের এই মানবিক উদ্যোগ দুটি ভার্চুয়ালী শুভ উদ্বোধন করবেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.