
পলি রানী দেবনাথ॥ রঙ্গন মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে রমজান মাসে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মধ্যে ত্রানসামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার ১০ এপ্রিল ত্রানসামগ্রী বিতরণ করেন রঙ্গন মহিলা উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা শ্যামলী পুরকায়স্থ, প্রতিষ্ঠাকালীন সদস্য রুমিন বেগম। এছাড়াও মাঠ পর্যায়ে সংস্থার সদস্যরা ত্রানসামগ্রী বিতরণ করেন।
রঙ্গন মহিলা উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা শ্যামলী পুরকায়স্থ বলেন, পহেলা রমজান থেকে শুরু করে এখন পর্যন্ত কালাপুর, সালামিটিলা, বালিকান্দি, বলিয়ারভাগ এলাকার ৩০ জনকে ত্রানসামগ্রী বিতরণ করা হয়েছে এবং এ কার্যক্রম পুরো রমজান মাস জুড়ে অব্যাহত থাকবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.