কমলগঞ্জ প্রতিনিধি॥ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১০ সেপ্টেম্বর শনিবার দুপুর ১২ টায় মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভা মাঠে পৌর এলাকার ১৫৪০ জন গরীব ও দু:স্থ লোকদের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরন করা হয়েছে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চাল বিতরণ কর্মসুচীর উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধক্ষ আব্দুস শহীদ এমপি। পৌর মেয়র জুয়েল আহমদের সভাপতিত্বে ও কাউন্সিলর আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম মোসাদ্দেক আহমদ মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, আওয়ামীলীগ নেতা অধ্যাপক হারুনুর রশিদ ভূঁইয়া, অধ্যক্ষ হেলাল উদ্দিন, মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন, আব্দুল মন্নান, আসিদ আলী, উপজেলা ছাত্রলীগ সভাপতি সানোয়ার হোসেন ও পৌরসভার সকল কাউন্সিলার বৃন্দ উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.