
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন লক্ষ্যে এডভোকেসি নেটওয়াক ও সিভিল সসোসাইটি ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ এপ্রিল রবিবার দুপুরে ইউরোপিয়ান ইউনিয়ন ও ক্রিশ্চিয়ান এইড এর আর্থিক ও কারিগরী সহযোগীতায় ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে জাতীয় মহিলা সংস্থার বেগম আইভি রহমান অডিটরিয়ামে এ ত্রৈমাসিক অনুষ্ঠিত হয়।
সাংবাদিক নজরুল ইসলাম মুহিব এর সভাপতিত্বে এবং ওয়েভ ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় কর্মকর্তা মো:শাহজাহান মিয়া পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল এডভোকেসি নেটওর্য়াক কমিটি’র চেয়ারপার্শন কাজী আছমা আক্তার, সাধারণ সম্পাদক দিলীপ কুমার কৈরী ও সদস্য সৈয়দ ছায়েদ আহমেদ,নাগরিক উদ্যোগের পরিমল বাড়াইক, দুর্বার সমাজকল্যান সংস্থার চেয়ারম্যান রিংকু চক্রবর্তী,অগ্রগামী মানবকল্যান সংস্থার চেয়ারম্যান মাহিদুল ইসলাম চৌধুরী, জুড়ি এডভোকেসি নেটওর্য়াক কমিটি সভাপতি মোঃ ইমরুল ইসলাম, বড়লেখা এডভোকেসি নেটওর্য়াক কমিটি’র সভাপতি আব্দুস শহীদ খান, কুলাউড়া এডভোকেসি নেটওর্য়াক কমিটি’র সভাপতি মইনুল ইসলাম শামীম প্রমুখ ।
সংস্থার এডভোকেসি নেটওর্য়াকের ১৪ জন ও সিভিল সোসাইটির ১৫ জন সদস্যদের নিয়ে মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন ও এডভোকেসি ত্রৈমাসিক পর্যারোচনা সভা অনুষ্ঠিত হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.