
স্টাফ রিপোর্টার॥ বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুরে চলন্ত সিএনজি চালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে জহুরা আক্তার সাথী (২২) নামক তরুণীর মৃত্যু ঘটেছে।
১৭ এপ্রিল রোববার বিকেলে বড়লেখা-শাহবাজপুর সড়কের বানিকুনা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত জহুরা আক্তার সাথী উত্তর শাহবাজপুর ইউপির রাজপুর গ্রামের নজির আহমদের মেয়ে।
জানা গেছে, জহুরা আক্তার সাথী সিএনজি চালিত অটোরিকশা করে বড়লেখা উপজেলা সদরে যাচ্ছিলেন। বড়লেখা-শাহবাজপুর সড়কের বানিকুনা মসজিদের সামনে যাওয়ার পর হঠাৎ করে এক শিশু সিএনজির সামনে পড়ে যায়। সেই শিশুকে বাঁচাতে তাৎক্ষণিক ব্রেক কষেন চালক। এসময় সিএনজির পেছনের সিটে বসা সাথী গাড়ি থেকে ছিটকে রাস্তায় পড়ে যান এবং গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.