
স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ কৃষক লীগের ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সূবর্নজয়ন্তী উপলক্ষে মৌলভীবাজার জেলা কৃষক লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া ও ইফতার মাহফিল।
১৯ এপ্রিল মঙ্গলবার উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি সংসদ সদস্য মোঃ নেছার আহমেদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি জোহরা আলাউদ্দিন, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান প্রমূখ।
জেলা কৃষক লীগের মোঃ জমসেদ মিয়ার সভাপতিত্বে ও জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহীন আহমেদ চৌধুরী সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.