
মাহবুবুর রহমান রাহেল॥ মৌলভীবাজার শহরের বেরিরপাড় এলাকার যমুনা পেট্রল পাম্পের সম্মুখে উওরা মটরর্স এর ডিলার এইচ আই মটর নামীয় ব্যবসা প্রতিষ্ঠানে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে ।
১০ সেপ্টেম্বর শনিবার রাতে সংঘবদ্ধ চোর চক্র দোকানের পিছন দিকের দেয়াল কেটে চোর দোকানের ভিতর প্রবেশ করে লকার ভেঙ্গে নগদ ৪ লক্ষ ৬০ হাজার টাকা নিয়ে যায়।
দোকানের মালিক সৈয়দ হারুনুর রশিদ জানান, পৃথক দূটি লকারে ৮ লক্ষ ২০ হাজার টাকা ছিল। এর মধ্যে একটি লকার ভেঙ্গে ৪ লক্ষ ৬০ হাজার টাকা নিয়ে যায়। সকালে দোকান খুলে দেয়াল কাটা ও একটি লকার ভাঙ্গা দেখতে পান। খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেঃ: অকিল উদ্দিন পরিদর্শন করেছেন। তবে এ ব্যাপরে থানায় কেউ কোনো অভিযোগ করেননি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.