
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৭ এপ্রিল বিকেলে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে দলের দপ্তর সম্পাদক মো. আলী চৌধরী তরিকের পরিচালনায় আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু ও সম্পাদক আসম কামরুল ইসলাম।
ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কুলাউড়া পৌরসভা মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আব্দুল কাদির, কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী ও সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, কুলাউড়া প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুছ ছালাম, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক আতিকুর রহমান আখইসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.