
আব্দুর রব॥ বড়লেখা উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল ও দোয়া পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড সুপারভাইজার মাওলানা আব্দুল বারী।
২৭ এপ্রিল বুধবার ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিনের সঞ্চালনায় ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। বিশেষ অতিথি ছিলেন বড়লেখা চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক, সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস, থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী মঈন উদ্দিন, পল্লী বিদ্যুতের ডিজিএম এমাজ উদ্দিন সরদার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু আহমদ হামিদুর রহমান শিপলু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, জয়নাল আবেদিন, নাহিদ আহমদ বাবলু, এনাম উদ্দিন, ছালেহ আহমদ জুয়েল, রফিক উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান, স্বপন চক্রবর্তী প্রমুখ।
উক্ত ইফতার মাহফিলে প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.