
স্টাফ রিপোর্টার॥ কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়ন পরিষদ হল রুমে সেক্রিফাইস গ্রুপ পতনঊষার এর আয়োজনে ১০ জন এতিম কোরআনে হাফিজদের মাঝে ঈদ উপহার হিসেবে পায়জামা-পাঞ্জাবি ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
২৮ এপ্রিল বৃহস্পতিবার বাদ জোহর সাইফুর রহমান চৌধুরী কয়েছ এর সভাপতিত্বে আতিফ চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন মাওলানা মুফতি মোশাহিদ আলী কাসেমী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পতনঊষার ইউনিয়নের চেয়ারম্যান অলি আহমেদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য তওয়াবুর রহমান তবারক, সাংবাদিক জয়নাল আবেদীন, সাংবাদিক আব্দুল বাছিত খান, সেক্রিফাইস গ্রুপ এর ধর্ম বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম, প্রচার সম্পাদক আতাউর রহমান ফাহিম, আইনজীবী সহকারী আব্দুল মছব্বির প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, সংগঠনের সহ সভাপতি আজমল আহমদ, রুহিন আহমদ, তানভীর আহমেদ মান্না, ফাহাদ চৌধুরী, আরাফাত রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সাব্বির, অলিউর রহমান, সানি আহমেদ, আছকন আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক সাকের রানা, প্রচার সম্পাদক, আতাউর রহমান ফাহিম, ধর্ম বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম,
সদস্য মাহমুদুল হাসান ওয়াফি,রাকিব,মজিদ আহমদ,সাদি, তামিম প্রমুখ। অনুষ্টানে ১০ জন কোর আনে হাফিজ কে নগদ ৫০০০/ হাজার টাকা উপহার প্রদান করেন পতনঊষার ইউনিয়নের চেয়ারম্যান মোঃ অলি আহমেদ খান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.