
আব্দুর রব॥ বড়লেখায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইনে ৬ ব্যবসায়িকে ২০ হাজার টাকা জরিমানা করেছে। ১১ মে বুধবার বিকেলে পৌরশহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) জাহাঙ্গীর হোসাইন। এসময় থানা পুলিশ আদালত পরিচালনায় সহায়তা করেছে।
জানা গেছে, ব্যবসায়িরা পণ্যের গায়ে লেখা ধার্যমূল্য ঘষামাজা করে উঠিয়ে অতিরিক্ত মূল্য লিখে বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শণ না করায় ভ্রাম্যমাণ আদালত অর্থদন্ড প্রদান করেছে।
সহকারি কমিশনার (ভুমি) ভ্রাম্যমাণ আদালত চালিয়ে ৬ ব্যবসায়িকে জরিমানা করার সত্যতা নিশ্চিত করে জানান, এসময় অন্যান্য সকল ব্যবসায়ীকে সরকার কর্তৃক নির্ধারিত নিয়ম মেনে ভোক্তাদের নিকট ধার্যকৃত মূল্যে পণ্য বিক্রির ব্যাপারে সতর্ক করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.