
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের আয়োজনে বিদায়ী জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান-এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দূপুরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের মাননীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ শাহাব উদ্দিন আহমদ এম,পি। উক্ত অনুষ্ঠানে মৌলভীবাজার শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় হুইপ মহোদয়কে বিএনএসবি-র আজীবন সম্মাননা সদস্য করা হয়। বিএনএসবি মৌলভীবাজার-এর অবৈতনিক সাধারণ সম্পাদক এ এম ইয়াহিয়া মুজাহিদ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিএনএসবির কার্যকরী কমিটির সহ-সভাপতি এডভোকেট মুজিবুর রহমান মুজিব।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.