
আব্দুর রব॥ একাত্তর টিভি’র মৌলভীবাজারের বড়লেখা প্রতিনিধি সাংবাদিক এ.জে লাভলুর চাচা আরব আলীর (৬০) কোলখানি ও দোয়া ২০ মে শুক্রবার বাদ জুমা কাঠালতলী গ্রামে মরহুমের নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ভোরে সিলেট ওয়েসিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। বুধবার বাদ আসর কাঠালতলী কেন্দ্রীয় ঈদগাহ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। এদিকে সাংবাদিক এ.জে লাভলুর চাচা আরব আলীর মৃত্যুতে বড়লেখা প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.