
বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়ার কর্মরত সাংবাদিক ও সুধীজনের সাথে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় সাপ্তাহিক অর্থকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক সালাম মাহমুদের এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে কুলাউড়ার একটি রেষ্টুরেন্টে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। দৈনিক দিনকাল প্রতিনিধি মোক্তাদির হোসেনের সভাপতিত্বে ও অর্থকাল’র মৌলভীবাজার ব্যুরো চীফ মাহফুজ শাকিলের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় সাপ্তাহিক অর্থকাল’র সম্পাদক ও প্রকাশক সালাম মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দি নিউ নেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি ময়নুল হক পবন, সাপ্তাহিক হাকালুকি পত্রিকার নির্বাহী সম্পাদক এম. আতিকুর রহমান আখই, ইউনাইটেড রয়েল্স ক্লাবের বোর্ড চেয়ারম্যান আজাদ আহমদ, লংলা আধুনিক ডিগ্রি কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক মোঃ আক্তার হোসেন, বাংলা বিভাগের প্রভাষক খালেদ আহমদ। বক্তব্য রাখেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল বারী সোহেল, ইউনাইটেড রয়েল্স ক্লাবের সহ-সভাপতি মোশারফ সুমন, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম। উপস্থিত ছিলেন ইউনাইটেড রয়েল্স ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক কামরান আহমদ, দৈনিক নতুন দিন প্রতিনিধি সুমন আহমদ, অর্থকাল’র কুলাউড়া প্রতিনিধি এইচ কে সালমান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.