
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভার ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, স্বাস্থ্য, নগর উন্নয়ন ও বিকাশ নিয়ে একটি প্রকাশনা বের করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ উপলক্ষে শনিবার ২১ মে দুপুরে পৌরসভার কনফারেন্স রুমে লেখক ও সুধীজনদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন উদ্যোগের মূল উদ্যোক্তা ও পৌর মেয়র ফজলুর রহমান।
বৈঠকে একটি সমৃদ্ধ প্রকাশনা বের করার জন্য বিস্তারিত আলোচনা হয়। প্রকাশনার বিষয়বস্তু ও রূপরেখা নিয়ে আলোচনা করেন উপস্থিত লেখক ও সুধীজন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.