
কুলাউড়া অফিস॥ কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের বাসিন্দা মৌলভীবাজার জজ কোর্টের স্বনামধণ্য এডভোকেট মো:জাহাঙ্গীর আলম সম্প্রতি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এ স্পেশাল এপিপি নিযুক্ত হয়েছেন। তিনি পেশাগত দায়িত্ব পালনে সকলের সহযোগীতা কামনা করেছেন। এডভোকেট মো:জাহাঙ্গীর আলম বাংলাদেশ আওয়ামী যুব আইনজীবি পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি হিসাবে দায়িত্বে রয়েছেন। তিনি এছাড়াও কুলাউড়া যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক, কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং কুলাউড়া ডিগ্রী কলেজ ছাত্রলীগের আহবায়ক ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.