
স্টাফ রিপোর্টার॥ "ভূমি অফিসে না এসেই ভূমি সেবা গ্রহন করুন" এই প্রতিপাদ্যে স্থানীয়ভাবে 'ভূমি সপ্তাহ ২০২২' উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
২২ মে রবিবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক (স্থানীয় সরকার) মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আবদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মেহেদী হাসান প্রমুখ।
এছাড়াও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত ভূমি সেবা বুথ পরিদর্শন করেন। অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের চেক প্রদান, ভূমিহীনদের নিকট কবুলিয়াত হস্তান্তর, খতিয়ানের সার্টিফাইড কপি প্রদান এবং রাজস্ব প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের সম্মাননা প্রদান করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.