
বিশেষ প্রতিনিধি॥ প্রবাসী কমিউিনিটি নেতা ও কুলাউড়ার বৃহৎ সামাজিক সংগঠন ইউনাইটেড রয়েল্স ক্লাবের প্রবাসী উপদেষ্ঠা সাবেক ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান জুয়েলকে ইউনাইটেড রয়েল্স ক্লাবের পক্ষ থেকে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
১৬ সেপ্টেম্বর শুক্রবার রাতে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে ক্লাব সদস্যদের উপস্থিতিতে তাকে ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নেহার বেগম, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাবেক সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম শামীম, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট সমাজসেবক সুফিয়ান আহমেদ, ইউনাইটেড রয়েল্স ক্লাবের বোর্ড চেয়ারম্যান আজাদ আহমদ, বোর্ড সদস্য এম. মছব্বির আলী, আব্দুল মুহিত বাবলু, জাহেদ রহমান, আতিকুর রহমান আখই, কুলাউড়া ব্যবসায়ী সমিতির ২নং ওয়ার্ড সদস্য জাবেদ মাহবুব, ইউনাইটেড রয়েল্স ক্লাবের সভাপতি মাহফুজ শাকিল, সহ-সভাপতি মোশারফ সুমন, সাধারণ সম্পাদক এম আই মুর্শেদ, সহ-সাধারণ সম্পাদক মিঠুন চক্রবর্তী, সহ- সাংগঠনিক সম্পাদক কামরান আহমদ, প্রচার সম্পাদক জিয়াউর রহমান ফরিদ, দপ্তর সম্পাদক মাকসুদুল ইসলাম সানজু, সাংস্কৃতিক সম্পাদক মাশুদুর রহমান আফজাল, ক্রীড়া সম্পাদক মুক্তাদিরুল ইসলাম তুহিন, সদস্য নাজমুল বারী সোহেল।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.