
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের রাজনগর উপজেলার শহীদ সুদর্শন সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অরুন লাল দেব (৬৫) সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।
রোববার ২২ মে বিকেল. সাড়ে ৩ টার দিকে মৌলভীবাজার শেরপুর সড়কের মনুরমুখ ইউনিয়ন কমপ্লেক্স এর সম্মুখে এ ঘটনা ঘটে। অরুন লাল দেব রাজনগর উপজেলার গনেশপুর গ্রামের মৃত রজনী কান্তের ছেলে।
স্থানীয়রা জানান, একটি দাঁড়ানো মিনি ট্রাকের পিছনে অরুণ লালকে বহনকারী মাইক্রোবাসটি ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজার মডেল থানা অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.