
স্টাফ রিপোর্টার॥ জাতীয় ছাত্রসমাজ (ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ) মৌলভীবাজার সরকারি কলেজ কমিটির উদ্যোগে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৪ মে মঙ্গলবার রাতে শহরের একটি রেষ্টুরেন্টে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির ১ম সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ আবদাল হুসাইন, বিশেষ অতিথি ছিলেন জেলা সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান সামি।
কলেজ শাখার আহবায়ক আসাদুজ্জামানের সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ কাওছারের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিমুল,ইয়ামিন,সাইদ প্রমুখ। এসময় কলেজের কিছু শিক্ষার্থী ছাত্রসমাজের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রসমাজে যোগদান করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.