
স্টাফ রিপোর্টার॥ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মজয়ন্তী পালন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি, মৌলভীবাজারের আয়োজনে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২৫ মে বুধবার বিকাল ৫ ঘটিকায় নবনির্মিত জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শিল্পকলা (শিক্ষা ও আইসিটি মোহাম্মদ জাহিদ আখতার)।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম. এমদাদুল হক মিন্টু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. ফজলুল আলী, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অপূর্ব কান্তি ধর, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ.এইচ,এম শাহাবুদ্দিন, খালেদ চৌধুরী, আনোয়ার হোসেন দুলাল, রেডিও পল্লী কন্ঠের সিনিয়র স্টেশন ম্যানাজার মেহেদী হাসান সোহেল, রিমন আহমদ।
সাংস্কৃতিক পর্বে গান, কবিতা ও নৃত্য পরিবেশনে অংশগ্রহণ করে জেলা শিল্পকলা একাডেমি, জেলা শিশু একাডেমি, সরগম, নজরুল সঙ্গীত শিল্পী পরিষদের শিল্পীরা। অনুষ্ঠান সমন্বয় ও সঞ্চালনায় ছিলেন জেলা কালচারাল অফিসার জ্যোতি সিনহা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.