
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার কমালপুর ইউনিয়নে আব্দালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৫ মে বুধবার আব্দালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আব্দালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সুদর্শন দেব এর সভাপতিত্বে ও নালিউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মাজহারুল ইসলামের সঞ্চালনায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মোতাহার বিল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং কামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আপ্পান আলী, সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার অরবিন্দ কর্মকার প্রমুখ।
এছাড়াও আব্দালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা সহ সকল শিক্ষার্থীরা এবং অবিভাবক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ প্রতিযোগিতার বিজয়ী ৭২ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.