
স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া উপজেলা শিশু একাডেমীর আয়োজনে বুধবার রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে সংগীত ও আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অ. দা.) মোঃ আবুল বাসার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শিমুল আলী, টাউন ক্লাব সম্পাদক নাসির জামান খান জাকি, সঙ্গীত প্রশিক্ষক সুমিত্রা ভট্টাচার্য প্রমুখ। পরে প্রতিযোগিতায় বিজয়ী শিশু কিশোরদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ইউএনও ফরহাদ চৌধুরী।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.