শংকর দুলাল দেব॥ রাজনগরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ মে শনিবার রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ উপলক্ষে এক সভার আয়োজন করা হয়।
আগামী ৫ জুন হতে ৮ জুন মোট ৪ দিন ব্যাপী সারাদেশে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনষ্ঠিত হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আফজালুর রহামনে সভাপতিত্বে ও স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. হাসিন মাহতাব আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা সোমা ভট্টাচার্য, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন চন্দ্র দাশ, ডেন্টাল সার্জন ডা. তমালিকা ঘোষ, রাজনগর প্রেসক্লাবের সহ সভাপতি শংকর দুলাল দেব, কোষাধ্যক্ষ ফরহাদ হোসেন, স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ সুশীতল পাল, মেডিক্যাল টেকনোলজিস্ট (ইপিআই) প্রবাল দাশ, স্বাস্থ্য পরিদর্শক চিরঞ্জিব দত্ত, সহকারী স্বাস্থ্য পরিদর্শক জয়নাল আবেদিন, সিনিয়র স্টাফ নার্স শেলী খানম প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.