
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুরের কেওয়ালীঘাট গ্রামে ছেলের দেশীয় অস্ত্র খন্তির আঘাতে বাবা গফুর মিয়া মারা গেছেন। এঘটনায় গুরুতর আহত মা আছাতুন নেছাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রবিবার মধ্য রাতে কথা কাথাকাটির জের ধরে মাদকাসক্ত ছেলে জহিরুল ইসলামের ধারালো খন্তির আঘাতে বাবা মা দু’জনই গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যান, সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেটে নেয়ার পথে বাবা পথিমধ্যে মারা যান। মায়ের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পর মাদকাসক্ত ছেলে পলাতক রয়েছে।
এব্যাপারে কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ৩০ মে দূপুরে লাশ ময়না তদন্তের জন্য মৌভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ছেলেটি মাদকাসক্ত ছিল বলে জানা গেছে। তাকে গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.