
এইচ ডি রুবেল॥ কুলাউড়া পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর সভার মিলনায়তনে ৩০ মে, সোমবার বিকাল ৫ টায় কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের অনুমতিক্রমে প্রাক-বাজেট উপস্থাপন করেন পৌরসভার হিসাবরক্ষক মনির হোসেন মোল্লা। উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন কুলাউড়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নান, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই, কুলাউড়া প্রেসক্লাবে সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখস, ইঞ্জিনিয়ার কামরুজামান, বিএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম,প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, কুলাউড়া সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, ব্যবসায়ী শফিক মিয়া আফিয়ান, শিক্ষক জ্যোতি বিকাশ দে, বিভিন্ন শ্রেনী পেশার ও পৌরসভার সাধারণ মানুষসহ পৌর কাউন্সিলারা অংশ গ্রহণ করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.