
ইমাদ উদ দীন॥ আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’র প্রতিবাদে মৌলভীবাজারে বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীরা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
শনিবার ৪ জুন দুপুরে শহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের সিকান্দর আলী সড়কে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আজমল হোসেন,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ মিছবাহুর রহমান,জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রাধাপদ দেব সজল,জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: সাইফুর রহমান বাবুল, জেলা আওয়ামীলীগ উপ-দপ্তর সম্পাদক এডভোকেট নিকিল রঞ্জন দাসসহ জেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগহর অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়া জেলা যুবলীগ ও জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্বদেন জেলা যুবলীগের সভাপতি নাহিদ হোসেন,সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন ও জেলা শ্রমিক লীগের সভাপতি পৌর কাউন্সিলর আসাদ হোসেন মক্কু ও সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ জাকারিয়া।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.