
মাহবুবুর রহমান রাহেল॥ মৌলভীবাজার শহরের চুবড়া এলাকায় অবুশাহ মাদ্রাসার শিক্ষক দেওয়ান বদরুল ইসলামের বাসায় দূর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।
সোমবার ১৯ সেপ্টেম্বর ভোরে এ ঘটনাটি ঘটে। বদরুল ইসলাম জানান, ভোরে বাসার দুতলার লোহার গ্রিল কেটে ৫/৭ জনের ডাকাতদল হাফপেন্ট ও মুখোস পড়ে ঘরে ভিতর প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের সবাইকে হাত পা বেধেঁ ঘরের বিভিন্ন আসবারপত্র তল্লাসী করে ২৫ ভরি স্বর্ণালংকার,নগদ ৩০ হাজার টাকা, ১টি মোবাইল আই ফোন সহ প্রায় ২০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমানসহ এলাকার গন্যমান্য ব্যক্তির্বগ ঘটনা স্থল পরিদর্শন করেন। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিল উদ্দিন জানান, ঘটনা খবর পেয়েছি অভিযোগ ফেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.