
স্টাফ রিপোর্টার॥ কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে আবু তালিব নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ৭ জুন দুপুরে উপজেলার জয়চন্ডী ইউনিয়নের গাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে। শিশু তালিব ওই এলাকার ময়নুল হোসের ওরফে আব্দুল হাসিমের ছোট ছেলে।
বিষয়টি নিশ্চিত করে জয়চন্ডী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ফজলুল আউয়াল বলেন, মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে আবু তালিবকে তার মা খাওয়াদাওয়া করিয়ে ঘরের ভিতর খেলতে রেখে গৃহস্থালীর কাজে ব্যস্ত হয়ে যান। ঘরে গেইট খোলা থাকায় পরিবারের সবার অজান্তে বাড়ির পাশে পুকুরে পড়ে যায় সে। তাকে ঘরে দেখতে না পেয়ে প্রায় ঘণ্টাখানেক খোজাখুঁজির পর পুকুরের পানিতে তালিবের দেহ ভাসতে দেখেন।
পরে দ্রুত তাকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু তালিবকে মৃত ঘোষণা করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.