রাজনগর প্রতিনিধি॥ রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের বাঘমারা গ্রামে শাহাজান মিয়া (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ১৮ সেপ্টেম্বর রোববার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার ফতেপুর ইউনিয়নের বাঘমারা গ্রামের মৃত বয়তুল্যাহ মিয়ার ছেলে শাহাজান আর্থিক ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বেশ কিছু দিন ধরে মানসিক বিষন্নতায় ভুগছিলেন। রোববার সন্ধ্যায় পরিবারের সদস্যদের অগোচরে নিজের ঘরের দরজা আটকিয়ে সিলিংয়ের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) মোঃ আলাউদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.