
পলি রানী দেবনাথ॥ প্রধানমন্ত্রীর কার্যালয় হতে “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্রগ্রাম ব্যতিত)” শীর্ষক কর্মসূচির আওতায় ২০২১-২০২২ অর্থবছরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৪ জুন মঙ্গলবার মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্বার উন্নয়ন সহায়ক সংস্থা (ডি.ইউ.এস.এস) এর সহযোগীতায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক ও বাইসাইকেল বিতরন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান বাঁধনের সভাপতিত্বেবিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনউপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল হোসেন।অনুষ্ঠানেক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৭০ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেকও ১০ জন শিক্ষার্থীকে বাইসাইকেল বিতরন করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.