
আউয়াল কালাম বেগ॥ প্রধানমন্ত্রীর ১০ টি উদ্ভাবনী উদ্যােগ নিয়ে উপজেলা পর্যায়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
১৬ জুন বৃহস্পতিবার উপজেলা প্রশাসন এর আয়োজন করে। উক্ত কর্মশালায় উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা বাবুল শুত্রধরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তানিয়া সুলতানা। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল খানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ শাহাজাহান খান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী এতে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।আজকের কর্মশালায় আলোচকগণ দেশের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি ও টেকসই উন্নয়নের লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক গৃহীত বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের সফলতা তুলে ধরেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.