
আব্দুর রব॥ মবড়লেখায় বহুল আলোচিত স্কুলশিক্ষক আপ্তাব উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি রিপন খানকে কারাগারে পাঠিয়েছে আদালত। এক বছর পালিয়ে থাকার পর অবশেষে ২২ জুন বুধবার দুপুরে বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সে আত্মসমর্থন করে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। রিপন খান (৪১) উপজেলার সফরপুর খান পাড়া গ্রামের মৃত মসকন্দ আলীর ছেলে।
জানা গেছে, উপজেলার দক্ষিণভাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারি শিক্ষক আপ্তাব উদ্দিনের সাথে তারই ছোটভাই রাজনগর আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক শাহীদুল ইসলামের জমিজমা সংক্রান্ত পূর্ব-বিরোধ চলছিল। এর জেরধরে গত বছরের ১৬ মে সকালে বসতঘরের সম্মুখের রাস্তায় সঙ্গবদ্ধ আসামিরা তার ওপর অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই সেখানে তিনি মারা যান। কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের ছেলে তানভীর আহমদ হামলাকারীদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা (জি.আর-৮৬/২১) করেন।
বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারি মো. ইকরাম হোসেন আপ্তাব উদ্দিন হত্যা মামলার প্রধান আসামিকে কারাগারে পাঠানোর সত্যতা নিশ্চিত করেছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.