
স্টাফ রিপোর্টার॥ টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন মৌলভীবাজার জেলা যুবলীগ।
২২ জুন বুধবার দুপুরে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার উত্তরবাগ ইউনিয়নের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া অসহায় মানুষদের মাঝে ত্রান সামগ্রী ও ৫ শত রান্না করা খাবার বিতরণ করেন মৌলভীবাজার জেলা যুবলীগের সভাপতি নাহিদ হোসেন ও সাধারন সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন।
বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণে সময় জেলা যুবলীগের সাথে সম্পৃক্ত হয়ে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমেদ এম পি, সাধারণ সম্পাদক মিছবাউর রহমান।
এ সময় যুবলীগের সভাপতি ও সম্পাদক বলেন বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে বন্যাদুর্গত মানুষের মাঝে যুবলীগের ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.