
স্টাফ রিপোর্টার॥ পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে মৌলভীবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে ৭টি উপজেলার বন্যাদূর্গত ২৫শ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
২৫ জুন শনিবার বিকেল ৪টা থেকে রাত অবদি চলে এ বিশেষ ত্রাণ কার্যক্রম। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় সারাদেশের সাথে পদ্মা সেতু উদ্বোধনে তারাও আনন্দিত। তবে তাদের জন্য বরাদ্ধ বিভিন্ন আয়োজনের টাকা থেকে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর নির্দেশে টাকা সাশ্রয় করে জেলার বন্যা দূর্গতদের মধ্যে ২ হাচার ৫শ জনের মধ্যে ত্রাণ হিসেবে ১০ কেজি করে চাল সহায়তা দেয়া হয়েছে। তারা বলেন তাদের এপ্রচেষ্ঠা অব্যাহত থাকবে। বিশেষ করে কুলাউড়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বন্যাদূর্গতরা পানি বন্দি অবস্থায় খুবই সমস্যার মধ্যে থাকায় তাদের বাড়িতে ত্রাণ পৌঁছে দেয়া হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.