
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার বন্যা দুর্গত এলাকার মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য সাবেক চিফ হুইপ’ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
রবিবার ২৬ জুন সকাল ৮টায় ৪টি ট্রাকে বোঝাই করা খাদ্য সামগ্রী নিয়ে তিনি শ্রীমঙ্গল থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা
দেন। সিলেটে পৌঁছে তিনি নিজ হাতে বন্যা দুর্গত মানুষের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেন
এসময় সিলেট ও সুনামগঞ্জ জেলার বেশ কয়েকটি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত আড়াই হাজার পরিবারের মাঝে আব্দুস শহীদ এমপি ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
বন্যার্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আকরাম খান, কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আছিদ আলী, বিশিষ্ট সমাজ সেবক আবু দায়িয়ান চৌধুরী টুনু, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন সোহেল, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতা মামুন আহমেদ, শ্রীমঙ্গল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সাবের হোসেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবেদ হোসেন, বিশিষ্ট সমাজসেবক হাজী দুলাল সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আব্দুস শহীদ এমপি বলেন, মানুষ মানুষের জন্য এ কথাটি চরম সত্য। কোন মানুষ প্রাকৃতিক দুর্যোগ বা যেকোন বিপদে পড়লে মানুষ হিসেবে তার পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব।
সামাজিক মূল্যবোধ ও নৈতিক দায়িত্ব থেকে সাধ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আব্দুস শহীদ এমপি আরো বলেন, আজ সিলেট ও সুনামগঞ্জের বন্যা কবলিত
২ হাজার ৫শ’ পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আমার ব্যক্তিগত ও পরিবারের পক্ষ থেকে এই কার্যক্রম অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে আমরা আরো খাদ্য সামগ্রী বিতরণ করব।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.