আব্দুর রব॥ বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের বন্যাদুর্গত ৭০০ পরিবারকে জাতীয় পার্টির কেন্দ্রীয় ত্রাণ কমিটির উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ২৮ জুন মঙ্গলবার খাদ্যসামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ত্রাণ কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা জাতীয় পার্টির সভাপতি আহমেদ রিয়াজ, মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হাজী কামাল হোসেন, সদস্য সচিব শেখ মাহমুদুর রহমান মাহমুদ, বড়লেখা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বাবরুল হোসেন রিয়াজ, জাপা নেতা দুরুদ আলী, খালেদ আহমেদ, আব্দুল মালিক সাচ্চু, সাহাব উদ্দিন, মিজানুর রব, মীর মুজিবুর রহমান, রোকসানা বেগম, সোলেমান আহমেদ, আলী আজাদ, আজির উদ্দিন প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.