বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখার প্রাচীনতম বিদ্যাপিঠ ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে সুজানগর ইউনিয়ন আ’লীগের সভাপতি ইমরুল ইসলাম লাল পুনঃনির্বাচিত হয়েছেন। তিনি পাথারিয়া সুজানগর কলেজের প্রতিষ্ঠাতা সদস্য।
২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিদ্যালয় হলরুমে ম্যানেজিং কমিটির নবনির্বাচিত অভিভাবক সদস্যদের প্রথম সভায় সর্বসম্মতিতে তাকে পুননির্বাচিত করা হয়।
উপজেলা কৃষি অফিসার কুতুব উদ্দিনের সভাপতিত্বে কমিটির সভাপতি নির্বাচন সভায় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক আব্দুল জলিল, ম্যানেজিং কমিটির অভিভবাক সদস্য সামছুল হক, হেলাল আহমদ, বাবুল আহমদ, আব্দুল মুমিত, শিক্ষক প্রতিনিধি কৃপাসিন্ধু দাস, মাওলানা লুৎফুর রহমান ও মহিলা সদস্য আয়রুন বেগম প্রমুখ।
ইমরুল ইসলাম লাল ম্যানেজিং কমিটির সভাপতি পুনঃনির্বাচিত হওয়ায় জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি, উপজেলা আ’লীগের সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা চেয়ারম্যান রফিুকুল ইসলাম সুন্দর, পৌরমেয়র আবুল ইমাম কামরান চৌধুরী, সদর ইউনিয়নের চেয়ারম্যান সোয়েব আহমদ প্রমূখ তাকে অভিনন্দন জানিয়েছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.