
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের মুছেগুল কয়েছ আহমদ প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার যুক্তরাজ্য প্রবাসী আল সাহিদ জিয়ার অর্থায়নে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। স্কুলের দাতা সদস্য কয়েছ আহমদের সভাপতিত্বে ও জুয়েল আহমদের পরিচালনায় স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত স্কুল ড্রেস বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক সাবেক পোষ্ট মাষ্টার আলহাজ্ব আলাউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি সদস্য আলিম উদ্দিন, বাংলাদেশ হিউম্যান রাইট ফাউন্ডেশন বড়লেখা ও জুড়ী শাখার সেক্রেটারী সাংবাদিক রুয়েল কামাল, সমাজ সেবক জবান আলী, নাজমুল হোসেন পারভেজ, ইকবাল হোসেন, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা পিয়ারা বেগম, নিলীমা আক্তার, দেলওয়ার হোসেন প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.